প্রকাশ :: ... | ... | ...

ভাল শিক্ষার্থি গড়তে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভুমিকা অপরিহার্য --এমপি-  মহিত তালুকদার


সংযুক্ত ছবি

বক্তব্য রাখছেন,-আব্দুল মহিত তালুকদার-এমপি

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে শিক্ষারমান উন্নয়নে শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়েছেন। তিনি আরো বলেন, ভাল শিক্ষার্থি গড়তে হলে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভুমিকা অপরিহার্য। তিনি গতকাল সোমবার (১৮ মে) দুপুরে আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থিদের তাকে দেয়া সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক আকন্দের সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক এমদাদুল হক মুকুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজ কমিটির সভাপতি ও আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম, সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, ওসি কামরুজ্জামান মিয়্।া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, কলেজের কমিটির সদস্য এটিএম নাছিমুজ্জামান প্রমুখ।