| ছবি: গাইবান্ধায়িএসএসসি ও সমমান পরীক্ষা ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন
গাইবান্ধায়িএসএসসি ও সমমান পরীক্ষা ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ও ভার্চুয়াল জুম প্ল্যাটফর্মে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ বছর জেলায় মোট পরীক্ষার্থী ৩৪ হাজার ৫২৭ জন। ৬৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার মধ্যে এসএসসি, দাখিল ও ভোকেশনাল কেন্দ্র অন্তর্ভুক্ত রয়েছে। নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা, ভিডিও সংরক্ষণ এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছে জেলা প্রশাসন।