বগুড়ার আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিন (৭০) গত শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত ১ টায় তার নিজ বাড়ি বীর নিবাসে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লিাহি ---রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ৫ ছেলে নাতিনাতনীসহ বহুগুনগ্রাহি রেখে গেলেন।
পরদিন গতকাল রোববার (৫ এপ্রিল) দুপুরে মরহুম বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনকে রাাস্ট্রীয় মর্য্যাদায় গার্ড অব অনারে ভুষিত করার পর বাদজোহর দমদমা ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আদমদীঘি সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, ওসি তদন্ত শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক রশিদুল ইসলামসহ মুসল্লিবৃন্দ।