গাইবান্ধা, ২১ এপ্রিল ২০২৬: ভোক্তা স্বার্থ সংরক্ষণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে গাইবান্ধা শহরে অভিযান পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। অভিযানে অতিরিক্ত মূল্যে ভোজ্য তেল বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের প্রমাণ পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধা কার্যালয়ের যৌথ উদ্যোগে শহরের ব্রিজ রোড এলাকায় অবস্থিত 'কাজল ট্রেডার্স'-এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্য তেল বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শহরের পূর্বপাড়া এলাকায় 'হক এন্টারপ্রাইজ'-এর একটি গোডাউনে তল্লাশি চালানো হয়। সেখানে সংরক্ষিত কিছু মেয়াদোত্তীর্ণ ভোজ্য তেল পাওয়া গেলে সংশ্লিষ্ট বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে দীর্ঘদিন ধরে সংরক্ষিত এবং ব্যবহার অনুপযোগী হয়ে পড়া তেল জব্দ করে তা যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়। অভিযানে র্যাব-১৩, সিপিসি-৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি আবুল কালাম আজাদের...
জিয়ানগরে আরও ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জিয়ানগর থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই সাইদুজ্জামানের নেতৃত্বে পুলিশ...
গাইবান্ধায়িএসএসসি ও সমমান পরীক্ষা ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ও ভার্চুয়াল জুম প্ল্যাটফর্মে প্রস্তুতিমূলক সভায়...
গাইবান্ধা সদর উপজেলার ৯নং খোলাহাটী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো...
গাজীপুরের শ্রীপুরে ব্যক্তি মালিকানা জমি বর্ণ বিভাগের গেজেটভূক্তি থেকে অবমুক্ত করণের দাবিতে সংবাদ সম্মেলন করছে স্থানীয় ভুক্তভোগী জনগণ তাদের...
আদমদীঘিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার
বগুড়ার আদমদীঘিতে ৭৫ লাখ ৪ হাজার ৮১৫টাকা ব্যায়ে একটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলার...
তালোড়াকে উপজেলা হিসাবে বাস্তবায়নের দাবীতে আলোচনা সভা
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার একসময়ের বন্দরনগর খ্যাত ও প্রাচীন ব্যবসায়িক কেন্দ্র তালোড়াকে নতুন উপজেলা হিসাবে বাস্তবায়নের দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।...
গাইবান্ধা প্রেসক্লাবের দিনব্যাপী মুখর বৈশাখী আড্ডা
গাইবান্ধায় বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘বৈশাখী আড্ডা’। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করার...
গাইবান্ধায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন
'উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি' প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও...
সান্তাহার শহর প্রেসক্লাবে জিললুর পুনরায় সভাপতি, সম্পাদক সোহাগ
বগুড়ার আদমদীঘির সান্তাহার শহর প্রেসক্লাবের ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের মাইক্রোস্ট্যান্ডে ক্লাবের...