সান্তাহার পুলিশ ফাঁড়ির নবনিযুক্ত ইন্সপেক্টরের  সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময়

আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সান্তাহার পুলিশ ফাঁড়ির নবনিযুক্ত ইন্সপেক্টরের  সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় ছবি:
সান্তাহার পুলিশ ফাঁড়ির নবনিযুক্ত ইন্সপেক্টরের  সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় ছবি:

বগুড়ার সান্তাহার পুলিশ ফাঁড়ির নবনিযুক্ত ইন্সপেক্টর ফরিদ হোসেনের সঙ্গে শহর প্রেসক্লাবের সাংবাদিকরা পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন| রবিবার রাতে সান্তাহার পৌর শহরের মাইক্রোবাস স্ট্যান্ডে ক্লাবের কার্যালয়ে প্রেসক্লাব জিললুর রহমানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহগের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়| এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফিরোজ হোসেন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, অর্থ সম্পাদক শফির উদ্দিন, সদস্য হুমায়ুন আহমেদ, সামিদুল ইসলাম প্রমুখ|


সভায় ইন্সপেক্টর ফরিদ হোসেন বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ| সাংবাদিকদের সহযোগিতা ছাড়া টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়| আমরা বিশ্বাস করি, পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে জনগণের আস্থা আরও বাড়বে এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ফলাফল পাওয়া যাবে|

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত