অটিজম কোনো সীমাবদ্ধতা নয় গাইবান্ধায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

গাইবান্ধা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

 

‎'অটিজম কোনো সীমাবদ্ধতা নয় প্রতিটি জীবন মূল্যবান' এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় পালিত হয়েছে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬। বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

‎দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ডিসি অফিস চত্বরে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।

‎পরে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ইমাম হাসিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ডু, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. লোকমান হোসেনসহ অন্যান্য অতিথিরা।

‎অনুষ্ঠানে ৮ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এছাড়াও প্রতিবন্ধী শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

‎জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সহযোগিতা করে জাতীয় সমাজকল্যাণ পরিষদ, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, এনডিডি সুরক্ষা ট্রাস্টসহ স্থানীয় বিভিন্ন সংগঠন।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত