আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:



 আদমদীঘি উপজেলা সাব-রেজিষ্ট্রী অফিসের দলিল লেখক সমিতি উদ্যোগে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বেলা ১২টায় আদমদীঘি দলিল লেখক সমিতির কার্যালয়ে দলিল লেখক সমিতির সভাপতি আইয়ুব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, আদমদীঘি সাব-রেজিস্ট্রার মুদাচ্ছির হাসান, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপি সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা মেহেদী হাসান,দলিল লেখক সমিতির সহ-সভাপতি আলেফ উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুস ছালাম মন্ডল, আতোয়ার হোসেন প্রমুখ। সভায় প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার দলিল লেখক সমিতির সার্বিক উন্নয়নের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 
 


 

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত