আদমদীঘিতে শহীদ জিয়া স্মৃতিসংঘ অফিসে অগ্নিসংযোগ, প্রধানমন্ত্রীর ছবিসহ আসবাবপত্র পুড়ে ভষ্মিভুত

আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আদমদীঘিতে শহীদ জিয়া স্মৃতিসংঘ অফিসে অগ্নিসংযোগ ছবি:
আদমদীঘিতে শহীদ জিয়া স্মৃতিসংঘ অফিসে অগ্নিসংযোগ ছবি:



বগুড়ার আদমদীঘিতে শহীদ জিয়া স্মৃতিসংঘ (যার-রেজিনং আদম: ৩১/৮৯) অফিসে অগ্নিসংযোগ করে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবিসহ সংঘের আসবাবপত্র পুড়ে ভষ্মিভুত করার ঘটনা ঘটেছে। পরে আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণ করে।  শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আদমদীঘি উপজেলার জিনইর গ্রামস্থ মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় শহীদ জিয়াউর স্মৃতি সংঘয়ের সভাপতি জিনইর গ্রামের ছবদের আলীর ছেলে ফেরদৌস আলী বাদি হয়ে আদমদীঘি থানায় কোমাপুর গ্রামের শমসের আলী মাস্টারের ছেলে ছানোয়ার হোসেন (৩৮), আব্দুস ছাত্তারের ছেলে বজলুর রহমান (৩৮) ও হাবিল সরদারের ছেলে মাসুদ (২৫) এর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১২জনের বিরুদ্ধে একটি লিখিত এজাহার দায়ের করেন। 


বাদির আনিত অভিযোগে জানা যায়, আদমদীঘি উপজেলার জিনইর মধ্যপাড়া গ্রামে অবস্থিত শহীদ জিয়া স্মৃতিসংঘ যার রেজি:নং ৩১/৮৯ ওই শহীদ জিয়া স্মৃতি সংঘের অফিসে শহীদ জিয়া, বেগম খালদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি টাঙ্গানো ও বিভিন্ন আসবাবপত্র ছিল। গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টায় উল্লেখিত ব্যক্তিসহ আরো অজ্ঞাত ১০/১২জন শহীদ জিয়া স্মৃতিসংঘ অফিসে আগুন লাগিয়ে দেয়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়ার পর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করলেও ওই শহীদ জিয়া স্মৃতি সংঘের ছাউনি ও কক্ষের ভিতর থাকা শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবিসহ সংঘের আসবাবপত্র পুড়ে ভষ্মিভুত হয়। এতে ওই সংঘের ১ লাখ ৭৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাদি ফেরদৌস আলী জানান। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া এজাহার পাওয়া নিশ্চিত করে জিানান তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত