দুপচাঁচিয়ায় বাজুসের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দুপচাঁচিয়ায় বাজুসের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ছবি:
দুপচাঁচিয়ায় বাজুসের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ছবি:

 

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েসন (বাজুস) দুপচাঁচিয়া শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। 

এ উপলক্ষে গত ৭ মার্চ শনিবার  পুরাতন বাজার এলাকায় বাজুস এর সভাপতি জাহেদুল হক তালুকদার কাজলের সভাপতিত্বে ও সহ-সভাপতি শেকুল শেখের পরিচালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি কায়কোবাদ তালুকদার,

 পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন তালুকদার পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড.সাইফুর  রহমান, 

পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈম কবিরাজ, উপজেলা জাসাস এর সভাপতি নূর মোহাম্মদ তালুকদার রুবেল, মহিলা নেত্রী জহুর আক্তার পলি, শামীমা, বাজুসের  সাধারণ সম্পাদক রিংকু কুমার কুন্ডু,ধর্মীয় সম্পাদক নুরুল ইসলামসহ অত্র ক্লাবের সদস্য ও এলাকাবাসী। শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করেন আলহাজ্ব আব্দুর রাজ্জাক তালুকদার।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত