বেনাপোল থেকে কোটি টাকার ভারতীয় পন্য সহ আটক ৩

নিউজ ডেক্ম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বেনাপোল থেকে কোটি টাকার ভারতীয় পন্য সহ আটক ৩ ছবি:
বেনাপোল থেকে কোটি টাকার ভারতীয় পন্য সহ আটক ৩ ছবি:


           যশোরের বেনাপোল বাজার এলাকা থেকে কাগজপত্র বিহীন কোটি টাকা মূল্যের ট্রাক ভর্তি ভারতীয় শাড়ি থ্রি পিচ ও কসমেটিকস এর চালান আটক করেছে বিজিবি।                        
 সোমবার ( ২২ জুন) রাত ১ টার দিকে বেনাপোল বাজারর দূর্গাপুর মোড় থেকে আটক করা হয়েছে বলে বিজিবি  জানান।                       
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি একটি অসাধু চক্র বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি থ্রি পিচ ও কসমেটিকসের চালান নিয়ে বন্দর এলাকা থেকে বেনাপোল বাজার পার হচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আমরা সিও স্যারের নির্দেশে দূর্গাপুর মোড়ে অভিযান পরিচালনা করে একটি ট্রাক আটক করে ক্যাম্পে আনা হয়। এসময় ট্রাকে থাকা চালক, হেলপার ও ইন্দ্রজিৎ নামে ব্যাক্তির  কাছে মালের বৈধ কাগজপত্র চাইলে তারা দেখাতে পারেনি। পরে ট্রাক খুলে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী থ্রিচ ও কসমেটিকসের চালান জব্দ করা হয়েছে। এ ঘটনায়  ট্রাক চালক মহসিন আলী হেলপার জাহিদ হাসান  ও ইন্দ্রজিত নামে একজনকে আটক করা হয়েছে। আটককৃত পন্যের মুল্য কোটি টাকার উর্ধ্বে হবে বলে বিজিবি জানিয়েছেন।                                          
 

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত